ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ৮ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও সমাবেশ

মৌলভীবাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ জানুয়ারি) পৌরসভার সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এদিন বেলা ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রুপের অনুসারী ছাত্রদলের একাংশ পৌরসভার মেয়র চত্ত্বরে ছাত্র সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের চৌমোহনা থেকে সেন্ট্রাল রোড হয়ে কুসুমবাগে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি এম এ মুকিত, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, মাহমুদুর রহমান, মুহিতুর রহমান হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান বায়েস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম এ নিশাত, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, ইসরাক আহমেদ রাহিন, শেখ সাহেদ মিয়া, রাকিব আহমেদ, জাকির হোসেন অপু, সাইফুর রহমান সিপু, রেজাউল আলম ভূইয়া খোকন, মাজহারুল ইসলাম রকি, মোবারক হোসেন লুপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, জাহেদ আহমেদ, আরাফাত খান মইনুল, মারজান আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাব্বি, কাওসার আহমেদ বাপ্পু, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক রুমেল আহমেদ মাছুম, ক্রীড়া সম্পাদক মো. নাবিদুর রহমান, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাব্বি খান। পৌর ছাত্রদলের আহ্বায়ক আজগর আলী, পাপন রহমান, শেখ মো. ইমন, তাজুদ চৌধুরী, কাওসার আহমেদ সাজুসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

আইনিউজ/বিডি/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়