কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ভোট কারচুপির অভিযোগে সড়ক অবরোধ করে মানববন্ধন
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ করে ৩ জন প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় তারা অবিলম্বে ভোট পুণগননার দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১২টা থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কের নগর এলাকায় প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানবন্ধন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে কোন অভিযোগ থাকলে লিখিতভাবে প্রদান করলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধের সময় রাস্তার দু’দিকে বিপুল সংখ্যক যানবাহনে শত শত লোক আটকা পড়ে দুর্ভোগে পড়েন। পরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বেশ কিছু সিলমারা ব্যালট দেখানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জামিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এ কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
শপথ নিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
মৌলভীবাজারের বড়লেখার ছেলে ইবাদত বাংলাদেশের ইতিহাস গড়ে দিল
রাজনগর উপজেলার বালিগাঁওয়ে গ্রামীণ মেঠোপথে বিজয় র্যালী
রাজনগর ও বড়লেখা নব-নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানগণের শপথ গ্রহণ
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























