ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৯, ১৩ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:৪০, ১৩ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় মহোদয়। 

আরও পড়ুন- মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি ও সচেতনতা নিশ্চিতে আইন প্রয়োগ করা হবে

প্রধান অতিথির বক্তব্যে জনাব সুদর্শন কুমার রায় বলেন, "এক সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে।" 

তারপর মেধাক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নব গোপাল দাশ ও অন্যান্য প্রশিক্ষক প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়