Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৪১, ২৯ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪২, ২৯ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে তাপমাত্রা নেমে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজার জেলাজুড়ে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

টানা কয়েক দিন ধরে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহর থেকে গ্রামে শীতের তীব্রতা বেশি। এখানে হাওর ও চা-বাগান অঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি। সেখানকার মানুষজন পড়েছেন ভোগান্তিতে।

জেলায় ঠাণ্ডাজনিত রোগে প্রতিদিন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। প্রায় মানুষই জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত। 

জেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতস্ত্র বিতরণ অব্যাহত আছে। তবে মানুষের চাহিদা অনেক বেশি।

আইনিউজ/এমজিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়