নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে ‘আলোয় আলো’
আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা
পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ উদ্যোগ বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক। উপস্থিত ছিলেন কমলগঞ্জের উপজেলা নির্বাহি অফিসার আশেকুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরীসহ শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ।
প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডোকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগষ্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে।

চা বাগান ও হাওর এলাকায় ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতে আলোয় আলো প্রকল্প :
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকায় ঝরে পড়া রোধে ও ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে আলোয় আলো প্রকল্প।
দুই উপজেলায় ১২টি ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের ২টি হাওর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায় জানান, শিক্ষায় পিছিয়ে পড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান সমুহে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে এই প্রকল্পের মাধ্যমে সরকারের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য ডে-কেয়ার সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র ও শিক্ষার পাশাপাশি জীবিকায়নের মাধ্যমে ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডোকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগষ্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে।
আলোয় আলো প্রকল্পের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, মাধবপুর, কমলগঞ্জ, ইসলামপুর ও আলীনগর ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়নন এবং শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট, কালাপুর, মির্জাপুর, রাজঘাট, সিন্ধুরখান, আশিদ্রোন, সাতগাঁও ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের বাইক্কাবিল ও হাইল হাওর এলাকায় প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আইনিউজ/এমজিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























