কমলগঞ্জ প্রতিনিধি
ভোক্তা অধিকারের অভিযান : কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার উপজেলার ভানুগাছ বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমীন।
আরও পড়ুন- কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল
তদারকি অভিযানে ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, ঔষধের মূল্য মুছে ফেলে অতিরিক্ত দামে ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত রাধুনী রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পানাহার রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, মাহিমা মেডিকেল হলকে ১ হাজার টাকা, মেসার্স মাহিম মেডিকেয়ারকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আরও পড়ুন- মৌলভীবাজারে আরও ৪১ জনের করোনা পজিটিভ
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























