নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্য প্রবাহ, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস
শীতে আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ
দেশের অন্যতম শীতপ্রবণ অঞ্চল মৌলভীবাজারে মুদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল নয়টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান- গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছিলো ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন সোমবার (৭ ফেব্রুয়ারি) তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল থেকে সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ জানান- বিকেল হওয়ার সাথে সাথে মৌলভীবাজারে পাল্লা দিয়ে বাড়ে শীতের তীব্রতা। এ অবস্থা চলে সকাল পর্যন্ত। শহর থেকে গ্রামে শীতের মাত্রা বেশি। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুর মানুষ পড়েছেন ভোগান্তিতে। হাওরাঞ্চল, চা-বাগান ও পাহাড়ি এলাকায় কৃষক ও শ্রমজীবি মানুষের কষ্টের মাত্রাটা বেশি।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।
জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
আইনিউজ/এমজিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























