নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২২
জেলা পরিষদের উদ্যোগে বড়লেখায় দরিদ্রদের জন্য কম্বল ও মাস্ক হস্তান্তর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে শীতার্ত জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ কম্বল ও মাস্ক জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
এছাড়াও ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, বড়লেখার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
অনুষ্ঠানে বড়লেখা পৌরসভা ও ১০ ইউনিয়নের দরিদ্র ও শীতার্তদের মধ্যে ৮৮০ টি কম্বল ও ৮ হাজার মাস্ক বিতরণ করা হয়।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























