প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সাংবাদিক ইসহাক কাজল এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ইসহাক কাজল গণপাঠাগারের উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।
প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও শাকিব হোসেন জয়ের পরিচালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, সমাজসেবক আবুল বশর জিল্লুল, সমাজ সেবক জহুর আলী, নাট্যকর্মী হিফজুর রহমান বক্স, কুতুব উদ্দিন, মনির খান, মর্তুজ আলী, আফরোজ আলী ও মাইদুল ইসলাম প্রমুখ।
- আরও পড়ুন- নেছার আহমদ এমপি সিপিএএম টি২০ উদ্বোধন
ইসহাক কাজলের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ইসহাক কাজল একজন মানুষ। তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন। এ যুগে তাঁর মতো সৎ-সাহসী সাংবাদিকদের বড় অভাব। তাঁর মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আলোচনা সভা শেষে ইসহাক কাজলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজে দেখুন আরও ভিডিও খবর
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























