Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

রুমান মজুমদার, স্পোর্টস প্রতিবেদক (মৌলভীবাজার)

প্রকাশিত: ২০:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২

নেছার আহমদ (এমপি) সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট

বড় জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শাহমোস্তফা লিজেন্ডস

নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের  নিজেদের দ্বিতীয় খেলায় গতবারের রানার্সআপ দল শাহমোস্তফা লিজেন্ডস  ৭৪ রানে আর এস সোলজার্সকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে।

টসে হেরে ব্যাট করতে নেমে তাজিদ ও কাওসার এর অর্ধশতকে ১৮৩ রানের বিশাল স্কোর পায় শাহমোস্তফা লিজেন্ডস।

তাজিদ ৩৭ বলে ৫৩ ও কাওসার ৩৮ বলে অপরাজিত ৬৬ রান করেন। জুসেফ, ফাহাদ, ইমন ১ টি করে উইকেট লাভ করেন। 

১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে আর এস সোলজার্স।

১৫.২ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায়। ফরহাদ ১২ বলে ৩০ এবং নাজিম করেন  ২২ বলে ২৭ রান।শাহমোস্তফা লিজেন্ডসের পক্ষে তাজিদ ১৫ রানে ৩ টি, ফকরুল  ১৪ রানে ও কাওসার ১৮ রানে ২টি করে উইকেট লাভ করেন।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কাওসার। খেলা পরিচালনা করেন রাজ সরকার ও ফয়জুর রহমান সুহেল স্কোরিং এ ছিলেন সাকিব।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়