নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২২
স্বাস্থ্যসচেতনতার স্লোগান নিয়ে মৌলভীবাজারের দুই তরুণের ব্যতিক্রমী যাত্রা
মৌলভীবাজারের দুই তরুণ মুমিন হোসেন নয়ন ও ইমন মাহমুদ করোনাকালীন সময়ে স্বাস্থ্যসচেতনতার স্লোগান নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দেশের আরেক প্রান্ত যশোরের বেনাপোল সীমান্ত পর্যন্ত মুমিন সাইক্লিং করেছেন এবং ইমন রানিং (দৌড়ে) করেছেন।
এতে তারা ৭ দিনে প্রায় ৩৪০ কিলোমিটার পথ পায়ে হেটে ও সাইক্লিং করে পাড়ি দেয়। তারা দুইজন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের সদস্য।
মুমিন মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার আফজাল হোসেনের ছেলে। সে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে। অন্যদিকে ইমন মৌলভীবাজার সদর উপজেলার বাড়ন্তী গ্রামের মাহমুদ মিয়ার ছেলে,সে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ১ম বর্ষে অধ্যয়নরত।
ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে তারা জানায় এই করোনাকালীন সময়ে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ভিন্ন ভাবে পরিবেশবান্ধব বাহন বাইসাইকেল ও সু-স্বাস্থ্যের জন্য জন্য দৌড় বা হাটা সম্পর্কে জানাতেই এমন উদ্যোগ।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ জানান,ব্যতিক্রম ও ভালো সবকিছুর সাথে আমরা সর্বদা আছি,তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেছি।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























