রাজনগর প্রতিনিধি
আপডেট: ১৫:০১, ২২ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরে সিকান্দার-সবতেরা বালিকা বিদ্যালয়ে দু`দিনব্যাপী শহীদ দিবস পালিত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু'দিনের কর্মসূচী পালন করেছে রাজনগরে চলতি বছরে চালু হওয়া শিক্ষা প্রতিষ্ঠান সিকান্দার সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়। ২১ ও ২২ ফেব্রুয়ারি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে বিদ্যালয়ের ক্যাম্পাসে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
আয়োজনেএ প্রথম দিন সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে একটি প্রভাতফেরি মুন্সিবাজারসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা৷ এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ছিলো।

আরও পড়ুন- আজ মৌলভীবাজার জেলার জন্মদিন
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আয়োজনের দ্বিতীয় দিনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল আব্দুল মালিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রাজনগর ডিগ্রী কলেজের প্রভাষক শাহানারা রুবী, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন, শিক্ষক আব্বাস আলী প্রমুখ। আব্দুল কাদির কদর মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনোজ রায়, আজিজুর রহমান নুনু, লায়লা বেগম।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন- লাশের উপর দিয়েই গেলো ইউএনও’র গাড়ি!
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী সাকাওয়াত আলী ও তাঁর সহধর্মিণী ডা. মিতা চৌধুরী নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়তে ২০২২ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























