Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ০৮:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ : লিখিত পরীক্ষার ফলাফল

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকে ফেসবুক পেইজে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ৩৪টি পদের বিপরীতে ৩০৩ জনের তালিকা প্রকাশ করা হয়।

অফিস সহায়ক পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ও দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীদের সকাল ৯টায় এবং পরিচ্ছন্নতাকর্মী পদের প্রার্থীদের দুপুর ২ টায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশনা মোতাবেক মৌখিক পরীক্ষার সময় সকল কাগজাপত্রাদি সহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

চুড়ান্তভাবে উত্তীর্ণদের জেলা প্রশাসকের কার্যালয় ও আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিয়োগপ্রদান করা হবে।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ/এসডি

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়