Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ৭ মার্চ ২০২২

কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার কাউন্সিল, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা শাখা, কুলাউড়া থানা পুলিশ, কুলাউড়া পৌরসভা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের পরিবেশন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। পরে শিশু একাডেমির আয়োজনে শিশু-কিশোরদের মধ্যে ৭ই মার্চে ভাষণের পরিবেশন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন- চাঁদনীঘাটে বসবে ‘কইন্যা-নারীদের হাট’

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়সহ রাজনৈতিক, প্রশাসনের কর্মকর্তাগণ।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়