ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

এ জে লাভলু, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ১০ মার্চ ২০২২

বড়লেখায় গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় জিপগাড়ির ধাক্কায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃ্হস্পতিবার (১০ মার্চ) সকালে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাব্বির তালিমপুর এলাকার আতাউর রহমানের ছেলে ও তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃ্হস্পতিবার সকালে সাব্বির হোসেন মক্তব থেকে বাড়ি ফিরছিল। চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় বারইগ্রামগামী কালো রঙের একটি জিপগাড়ি দ্রুত গতিতে এসে সাব্বিরকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটিকে ধাক্কা দিয়ে জিপগাড়ি চালক দ্রুত পালিয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ছেলেটির পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হবে।

আইনিউজ/এজে লাভলু/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ