নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
মুজিববর্ষে "জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২" উদযাপন উপলক্ষে আজ ১০ মার্চ ২০২২ (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার শহরে একটি র্যালির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ব্যক্তিবর্গ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের কর্মকর্তারা। তাছাড়া তাদের সাথে যোগ দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং রোভার স্কাউটস, মৌলভীবাজার।

অনুষ্ঠানে বক্তারা দেশে দূর্যোগ ব্যবস্থাপনায় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং মৌলভীবাজার জেলার দূর্যোগ প্রশমনে ফায়ার সার্ভিসসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যদের সহায়তার আহবান জানান। বক্তারা মৌলভীবাজারের দূর্যোগ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন পরিকলপনা নেওয়ার কথা জানান এবং বন্যা, কোভিড মহামারি রোধ এবং টিকা প্রদানকে সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরেন।
আইনিউজ/এমজিএম
আইনিউজে দেখুন আরও ভিডিও খবর
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























