ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ১৫ মার্চ ২০২২
আপডেট: ২২:৫১, ১৫ মার্চ ২০২২

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

দ্রব্যমূল্যের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদ ও গরিব মানুষের জন্য ন্যায্যমূল্যের দোকান খোলাসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটি।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে শহরের চৌমোহনা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাম ‘কমাও জান বাঁচাও’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার লুৎফুর রহমান। 

সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মাসুক মিয়া, সিপিবি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত প্রমুখ। পরে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নিম্ন আয়ের মানুষ না খেয়ে মরছে আর সরকারের উন্নয়নের বুলি আওড়াচ্ছে। জিনিসপত্রের দাম কমানো, ঘুষ দুর্নীতি লুটপাটের প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ