Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জুন ২০২২
আপডেট: ১৮:৪০, ২৮ জুন ২০২২

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটককৃত দুই মাদক ব্যবসায়ী

আটককৃত দুই মাদক ব্যবসায়ী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পুলিশের অভিযানে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুন) রাতে থানার এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মনবাজার ইউপির অন্তর্গত পূর্ব ব্রাহ্মণবাজারস্থ জনৈক মোঃ জসিম উদ্দিন এর মালিকানাধীন তাহা মূছা নামক মার্কেটের সামনে ব্রাহ্মণবাজার টু শমসেরনগরগামী সড়কের পাশ থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কুলাউড়া পুলিশ। 

আটককৃতরা হলো- মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ছুরুক মিয়ার ছেলে হুমায়ন মিয়া ও জুড়ী উপজেলার বিনোদপুর গ্রামের দিগেন্দ্র বিশ্বাসের ছেলে দেবা রঞ্জন বিশ্বাস।

কুলাউড়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়