Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৮, ১০ অক্টোবর ২০২২
আপডেট: ১৩:৩৪, ১০ অক্টোবর ২০২২

বেলুন উড়িয়ে মৌলভীবাজার যুবলীগের সম্মেলনের উদ্বোধন

বেলুন উড়িয়ে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বেলুন উড়িয়ে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

আজ সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন শুরু হয়।  এসময়  উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ নেতৃবৃন্দ।

সম্মেলনস্থলে উপস্থিত আছেন- জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন- যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন।

এছাড়াও উপস্থিত আছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। 

উদ্দীপ্ত নেতাকর্মীরা, বইছে উৎসবমুখরতা ভিডিও>>>

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়