শ্রীমঙ্গল প্রতিনিধি
চেতনানাশক মেশানো খাবার খেয়ে শিশুসহ হাসপাতালে ৫
``আমাদের রান্নাঘরের জানালা দিয়ে কেউ হয়তোবা চেতনানাশক কিছু খাবারে দিয়ে দিয়েছে``
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চেতনানাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থদের প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলেও অবস্থা খারাপ হলে পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাড়াউড়া চা বাগানে এই ঘটনাটি ঘটে। হাসপাতালে ভর্তি ৫ জন হলেন গোপাল দোষাদ (৪০), তার স্ত্রী শান্তি দোষাদ (৩৫), মেয়ে বৃষ্টি দোষাদ (১৮), ছেলে আকাশ দোষাদ (১৪) ও অঙ্কুশ দোষাদ (৭)।
হাসপাতালে ভর্তি অবস্থায় অসুস্থ শান্তি দোষাদ বলেন, সন্ধ্যার দিকে আমার মেয়ে চা বানিয়েছিলো। চা খাওয়ার পর মনে হয়েছে নাকে মুখে গ্যাসের মতো বের হচ্ছে। পরে দেখি সমস্যাটি আমার পরিবারের পাঁচ জনেরই একই সমস্যা।
আমার বড়ছেলে হঠাৎ করে বমি করতে শুরু করে। আমি আমার প্রতিবেশীর বাসায় গিয়ে তাদেরকে সাহায্য করার কথা বলতে যেয়ে সেখানে মাথা ঘুরে পড়ে যাই। পরে প্রতিবেশীরা আমাদের হাসপাতালে নিয়ে আসে।
তিনি বলেন, আমাদের রান্নাঘরের জানালা দিয়ে কেউ হয়তোবা চেতনানাশক কিছু খাবারে দিয়ে দিয়েছে। আমরা সেটা খেয়ে অসুস্থ হয়েছি। চা তো আমরা রোজ খাই। আমার মনে হয় কেউ শত্রুতা করে খাবারে কিছু মিশিয়ে দিয়ে ক্ষতি করতে চেয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, আমাদের হাসপাতালে শিশুসহ পাঁচজন ভর্তি হয়েছিলো। এদের মধ্যে একজনের অবস্থা একটু খারাপ ছিলো। বাকিরা কথাবার্তা বলতে পারছিলেন কিছুটা সুস্থ্য লাগছিলো। কী খেয়ে তারা অসুস্থ্য হয়েছেন সেটা বুঝা যাচ্ছে না। তবে লক্ষণ দেখে মনে হচ্ছে ঘুমের ঔষধ জাতীয় কিছু খেয়ে তাদের এমনটা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে যতটুকু সম্ভব আমরা চিকিৎসা দিয়েছি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























