মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:০৩, ১৭ অক্টোবর ২০২২
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন
লটারিতে বিজয়ী হাসান আহমদ জাবেদ
হাসান আহমদ জাবেদ
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে লটারিতে বিজয়ী হয়েছেন হাসান আহমদ জাবেদ।
এর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হাসান আহমদ জাবেদ ও আতাউর রহমান সমান সমান ভোট পান। দুজনই পান ৮০টি করে ভোট। এ নিয়ে সবার মাঝে বেশ আগ্রহ ও উত্তেজনা তৈরী হয়।
পরে লটারির মাধ্যমে নির্ধারিত হন বিজয়ী সদস্য।
সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর এমনটা দেখা যায়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজাদুর রহমান বলেন, এই ওয়ার্ডে সদস্য পদে মো. আতাউর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৮০টি ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ জাবেদ (তালা) ৮০ ভোট। দুই প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী দুইজনের মধ্যে লটারি করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। একটানা ভোটগ্ৰহণ চলে বেলা ২টা পর্যন্ত।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে এই নির্বাচন অনুষ্ঠিত হয় ।
৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ জন প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- আরো পড়ুন : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা
জেলার ৭ উপজেলায় ৭টি সাধারণ ওয়ার্ডে ২১জনসহ মোট ২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বাকি ৭ জন নারী প্রার্থী ৩ টি সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ৭ টি কেন্দ্রেই ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) । কেন্দ্রে কেন্দ্রে স্থাপন করা হয় সিসিটিভি।
মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমাদের সকল কেন্দ্রগুলোতে ইতোমধ্যে ইভিএম মেশিনগুলোর মাধ্যমে ভোট চলছে। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৭টি ভোট কেন্দ্র।এ গুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আনসার কেন্দ্রে দায়িত্বের পালন করছেন।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























