Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৫, ১৮ অক্টোবর ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদে পুনরায় নির্বাচিত বদরুল ইসলাম

জুড়ী ২ নং ওয়ার্ডে  ২নং ওয়ার্ডে সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম

জুড়ী ২ নং ওয়ার্ডে ২নং ওয়ার্ডে সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম

সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৬টিতে জেলা পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা পরিষদের ২নং ওয়ার্ডে সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম। ভোট গ্রহণ শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।

ঘোষিত ফলাফলে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৯ ভোট। দুই ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আব্দুল হেকিম ইমন।

ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জানা যায়, উপজেলার মোট ৮১ ভোটারের মধ্যে ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে একজন ভোটার মৃত্যু বরণ করায় ৮০টি ভোট কাষ্ট হয়। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের এ নব নির্বাচিত সদস্য মো. বদরুল ইসলাম বলেন,  আজকের এ বিজয়ে আমি উপজেলার সকল ভোটারদের কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। অতীতেও জনগণের কল্যাণে কাজ করেছি।  ভবিষ্যতেও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়