Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১২:০৫, ১৯ অক্টোবর ২০২২

মৌলভীবাজারে

ধরা পরেও ভয় নেই ডাকাতদের, হাসছেন গাল ভরে, করছেন ঠাট্টা-ইয়ার্কি

লাউয়াছড়ায় ডাকাতির সাথে জড়িত এই ডাকাত গ্রেফতারের পর এভাবেই হাসছিলেন

লাউয়াছড়ায় ডাকাতির সাথে জড়িত এই ডাকাত গ্রেফতারের পর এভাবেই হাসছিলেন

মৌলভীবাজারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে মঙ্গলবার (১৮ অক্টোবর) গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের হাতে গ্রেফতার হলেও কোনো অনুশোচনা বোধের ধার ধারছেন ডাকাত সদস্যরা। বরং হাসি-ঠাট্টা করছেন উপস্থিত সাংবাদিকদের সাথে!

গত মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ডাকাত সদস্যদের গ্রেফতারের তথ্য জানান।

পুলিশ সুপার জানান- মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস থামিয়ে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল যাত্রী ও চালকদের হাত-পা বেঁধে, জখম করে টাকা ও মোবাইল লুণ্ঠন করে।

এদিকে গ্রেফতারের পরও তাদের যেন কোন দুশ্চিন্তা নেই, ভয় কিছুই নেই। অনুশোচনারও ধারও ধারছেন না। বরং সংবাদের জন্য ছবি তোলতে গেলে সময় সাংবাদিকদের সাথে ইয়ার্কি করে বলে— তারা এখন ভাইরাল হবে! দেশবাসী তাদের দেখবে!

গাল ভরা হাসিমুখ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান কুলাউড়ার বাসিন্দা ডাকাত কইনুল ইসলাম। হাসছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডাকাত আবুল হোসেনও।

স্থানীয় একজন সাংবাদিক এ বিষয়ে ওই ডাকতদের একটি ছবি সংযুক্ত করে দেয়া ফেসবুক পোস্টে লিখেছেন- তাদের (ডাকাতদের) এটিটিউড দেখে  মনে হলো— পুলিশ, আইন আদালত নিয়ে তাদের খুব একটা পরোয়া নেই। তারা জানে কদিন পরেই জেল থেকে আবার ছাড়া পাবে। আবার শুরু করবে ডাকাতি। পুলিশ ধরবে। জেলে যাবে...

কাউন্সেলিং ছাড়া প্রচলিত আইন কানুন এসব অপরাধীদের সংশোধনে কতোটা ভুমিকা রাখছে? এই প্রশ্নও রাখেন ওই সাংবাদিক।

মঙ্গলবারে গ্রেফতার হওয়া সাত ডাকাতরা হলো-
বশির আহমেদ (৩৫), মো. আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (৩০), আব্দুল মালিক (২৮) ও আরিফ মিয়া (৪২)।

এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, হবিগঞ্জের চুনারুঘাট, সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুরে সড়ক ডাকাতির সাথেও তারা জড়িত ছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়