Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:২৬, ২২ অক্টোবর ২০২২

শেরপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”- এ প্রতিপাদ্য ধারণ করে দিবসটি পালন করা হয়। 

দিবসটি উপলক্ষে শেরপুর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন, সিলেটের উদ্যোগে স্থানীয় স্কুল, কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি র‌্যালি বের হয়। র‍্যালি শেষে হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের শেরপুর হাইওয়ে থানা শাখার সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর, পরিবহন শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। 

এতে উপস্থিত সকলেই নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে আহবান জানিয়েছেন।

আই নিউজ ইউটিউব ভিডিও

মাঠে মেলা, খেলতে পারছি না’ | মৌলভীবাজার | তাঁত মেলা | স্কুল মাঠ | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়