মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:২৬, ৩১ অক্টোবর ২০২২
মৌলভীবাজারে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদীচী শিল্পীদের পরিবেশনা
গত ২৯ অক্টোবর (শনিবার) ছিল একুশে পদক জয়ী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। মৌলভীবাজার জেলা সংসদ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল `শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান।'
শনিবার সকাল ১০ টায় সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এদিন সন্ধ্যা ৬টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন শহরের সংস্কৃতিমনা শতাধিক সুধীজন।
জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উদীচীর দলীয় সঙ্গীত পরিবেশন করেন দলের কর্মীরা।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।
এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ অপূর্ব কান্তি ধর, সৈয়দ আব্দুল মতলিব রনজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, উদীচী জেলা সংসদের সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, উদীচী জেলা কমিটির সহ-সভাপতি শক্তি পাল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রমাপদ ভট্টাচার্য যাদু, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহিদুর রহমান। সঞ্চালনায় ছিলেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস।
আলোচনা সভার পরে উদীচীর শিল্পীগণ গণসংগীত ও লোকগান পরিবেশন করেন। বাউল গান পরিবেশন করেন সাদ্দাম হোসেন ও তার দল।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























