মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী
র্যালী, আলোচনা সভা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী-সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় স্কুল অডিটোরিয়ামে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রথমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদ সভাপতি এম এ হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে জেলা শহর এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- ‘‘বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্ররা অস্বাভাবিক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত রুখে দিতে হবে।’
জাসদ নেতৃবৃন্দ বলেন- ‘দুর্নীতি-লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র, তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ চালাচ্ছে। জনজীবনে দুর্ভোগ মোকাবিলা, বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে। রাজাকাররা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ১৯৭৫ সালের পর সামরিক সরকার গঠন করে জিয়া এদেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকারদের ক্ষমতায় বসিয়েছে। তাদের দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।’
বক্তারা বলেন- ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, নিত্যপণ্যের নির্দিষ্ট দাম সরবরাহ রাখতে, বৈশ্বিক সংকট ও বিপর্যস্ত দেশীয় অর্থনীতি রক্ষা ও বিকাশে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের আগেই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত মোকাবিলার পন্থা নির্ধারণ করতে হবে।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























