নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:৩৯, ৭ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে মশা নিধন অভিযান ও ক্যাম্পেইন
মৌলভীবাজার পৌরসভায় উদ্যোগে জনসচেতনতা র্যালি
ডেঙ্গু জ্বর প্রতিরোধে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
মশাবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং মশার বংশ বিস্তাররোধে আজ সোমবার (৭ নভেম্বর) শহরে একটি সচেতনতনতামূলক র্যালি বের হয়। দুপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
এতে পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ নাগরিকেরা অংশগ্রহণ করেন।
এদিকে রোববার (৬ নভেম্বর) দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মাসব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুমায়ুন কবিরসহ সাংবাদিকেরা।
মেয়র ফজলুর রহমান জানান- মাসব্যাপী শহরের ৯টি ওয়ার্ডে মশা নিধন ও লার্ভা ধ্বংস করতে ঔষধ ছিটানো অব্যাহত থাকবে।
ফজলুর রহমান বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের বেশি সচেতন থাকতে হবে। মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে মশাবাহিত রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। এজন্য কয়েকটি কাজ অবশ্যই করণীয়। ১. বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ২. জমে থাকা নালা-নর্দমার পানি, ফুলের টবে জমে থাকা পানি, বাসার ছাদে জমে থাকা পানি ইত্যাদি এডিস মশার বংশবৃদ্ধির প্রধান কারণ। এসব স্থান সম্পর্কে সাবধান থাকুন। ৩. নিয়মিত মশারি টানিয়ে ঘুমাতে হবে। ৪. বাড়ির ভেতর মশা যেন ঢুকতে না পারে সেজন্য দরজা-জানালায় নেট লাগানো যেতে পারে। ৫. কেউ যদি ডেঙ্গু বা অন্য কোনো মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে অতিদ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ৬. ফ্রিজের পেছনে পানি জমতে দেবেন না। সেটা নিয়মিত পরিস্কার রাখুন। ৭. ময়লা ফেলার বিন ঢাকা দিয়ে রাখুন। ৮. পশু-পাখিকে দেওয়া খাবারের প্লেটে যেন মশা-মাছি বংশবিস্তার না করে সেজন্য খেয়াল রাখুন। ৯. যে কোনো পাত্রে পানি যেন জমতে না পারে সেজন্য তা উল্টে রাখুন। ১০. বাড়ির পুকুর ও নালা-নর্দমা পরিষ্কার রাখুন। ১১. বাড়িতে কোনো পরিত্যক্ত টায়ার থাকলে তাতে ফুটো করে দিন যেন কোনো পানি জমতে না পারে। টায়ারের জমা পানিতে মারাত্মক রোগ বিস্তারকারী মশা বংশবৃদ্ধির জন্য ব্যবহৃত হয়।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























