Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১০ নভেম্বর ২০২২

ফাঁ সি র দাবিতে এলাকাবাসী-ব্যবসায়ীদের মানবন্ধন

রাজনগরে জয়নাল হ ত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার

জয়নাল হ ত্যা র সাথে জড়িত আসামীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি- প্রতিনিধি

জয়নাল হ ত্যা র সাথে জড়িত আসামীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি- প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজারের ব্যাবসায়ী মুন্সি জয়নাল মিয়াকে হ ত্যা র মামলায় প্রধান আসামী মূসাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এদেরকে গ্রেপ্তার করার পরে রাজনগরে আসামীদের ফাঁ সি র দাবিতে মানবন্ধন করেছেন নিহত জয়নাল মিয়ার গ্রামবাসী ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় টেংরা বাজার কমিটি ও এলাকাবাসীর আয়োজনে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের টেংরা বাজারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে টেংরা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান টিপু খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনগর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক চৌধুরী, টেংরা বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম তরফদার, নিহত মুন্সি জয়নাল মিয়ার চাচা মুন্সি আব্দুল আজিজ, সমাজকর্মী দুলাল আহমদ রিফাত প্রমুখ।

এদিকে, জয়নাল মিয়া হ ত্যা কা ন্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে কুলাউড়ারর জয়চন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মনু মিয়া (৫০) ও তার শ্যালক জুড়ী উপজেলার জায়ফরনগর এলাকার বাসিন্দা শরীফ আহমদ (৩২) কে কুলাউড়া থানার পুলিশ গ্রেপ্তার করে।

পরে বুধবার (৯ নভেম্বর) রাতে প্রধান আসামী জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকার মসনবীউর রহমান মুসাকে (৩৫) ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানা এলাকা থেকে আটক করা হয়।

এ ঘটনায় আটক আসামী মুসাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা বলেন, ইতোমধ্যে জয়নাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যা মামলাটি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে রাজনগর উপজেলার টেংরা বাজারের ফল ব্যবাসায়ী মুন্সি জয়নাল মিয়াকে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার নোয়া বাগিচা বাগানের পাশে ছুরিকাঘাত করা হয়। তার হল্লা-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

মৃত্যুর আগে আহত জয়নাল মিয়া ঘটনাস্থলে উপস্থিত একজনের ফেইসবুক লাইভে হত্যাকারীর নাম উল্লেখ করেন। সেখান থেকে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়