Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৪, ৩ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৮:২৯, ৩ ডিসেম্বর ২০২২

কুসমবাগে বাসচাপায় নারী নি হ ত, আহত শিশু সন্তান

আহত শিশু (ডানে)। ছবি- খান সাকিব

আহত শিশু (ডানে)। ছবি- খান সাকিব

রিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন এক মা। সাথে শক্ত হাতে ধরা শিশু সন্তান। এমন সময় পেছন থেকে একটি দ্রুতগামী মিনিবাস চাপা দেয়। শিশুটি হাত থেকে ছিটকে যায় মায়ের। মুহুর্তেই শেষ হয়ে যায় মায়ের সাথে সকল বন্ধন। ঘটনাস্থলেই ওই মায়ের মৃ ত্যু হয়। আ হ ত হয়েছে মায়ের সাথে থাকা সাত বছরের শিশু সন্তান।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কের সরকারি খাদ্য গুদামের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত রাহেলা বেগমের (৪০) স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি উপজেলার ইনাতগঞ্জের  জুনেদ মিয়ার স্ত্রী। রাহেলা বেগম মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামে ভাইয়ের বাড়িতে থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাহেলা বেগম রিকশা থেকে নেমে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় তার সাত বছরের কন্যাশিশু। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। পরে বাস আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়