শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভার অভিযান
ফুটপাত দখলমুক্ত করার অভিযানের ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে ও বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (৮ ডিসেম্বর) সকালে পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ফুটপাত দখলমুক্ত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
অভিযান পরিচালনা করে শহরের ভেতর ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙ্গে দখলমুক্ত করা হয়।
প্রশাসনের এ অভিযানকে পথচারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সচেতন মহল স্বাগত জানায়। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার নিকট দাবী রাখেন এ অভিযান অব্যাহত রাখার জন্য।
এসময় পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ধরে ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা এবং সচেতনতা কামনা করেন।
তিনি আরও বলেন এ ব্যাপারে তার কোন দূর্বলতা নেই, ফুটপাতে যারা অবৈধ কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনানুগ ব্যাবস্থা নিতে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, আজ আমরা কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পাশাপাশি সবাইকে সতর্ক করে দিয়েছি। যদি কেউ আবারো অবৈধ স্থাপনা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























