Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৮, ১৫ ডিসেম্বর ২০২২

মৌলভীবাজারে আরেক কিশোরের আ ত্ম হ ত্যা, নেপথ্যে প্রেম?

মারা যাওয়া দেব সরকার টিটু।

মারা যাওয়া দেব সরকার টিটু।

মৌলভীবাজার সদরে দেব সরকার টিটু নামের এক কিশোর আ ত্ম হ ত্যা করছেন। মারা যাওয়ার আগে ফেসবুক স্টোরিতে লিখে গেছেন, হয়তো তুমি নয়তো আর কেউ না।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ বাসায় টিটু আ ত্ম হ ত্যা করেন বলে জানান তার বন্ধুরা। সে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তারা।

কিছুদিন আগে সুব্রত নামের তার আরেক বন্ধুও একইভাবে ফেসবুক স্টোরিতে কিছু লিখে আ ত্ম হ ত্যা করেন। তখন অবশ্য টিটু নিজেই বন্ধুর উদ্দেশ্যে লিখেছিলেন আ ত্ম হ ত্যা কোনো সমাধান নয়। কিন্তু অল্প দিনের ব্যবধানে টিটু নিজেও আ ত্ম হ ত্যা করায় হতবাক তার বন্ধুরাও।

এদিকে টিটুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সৈয়ারপুর এলাকায়। পরিচিত জনরা মেনে নিতে পারছেন না তার এমন মৃত্যু।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়