ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ১৫ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৫:৫১, ১৫ ডিসেম্বর ২০২২

মৌলভীবাজার আদালতে ধ্বংসযোগ্য ১০২৩টি নথি বিনষ্ট

যুব মহিলা লীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

যুব মহিলা লীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধ্বংসযোগ্য ১০২৩টি নথি বিনষ্ট করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজারের রেকর্ড রুমে রক্ষিত ধ্বংসযোগ্য ১০২৩টি নথি বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে।
 
ধ্বংসযোগ্য নথি বিনষ্ট কার্যক্রম শুরুর সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী  আহসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানসহ রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন, বিনষ্টযোগ্য নথিসমূহ বিধি মোতাবেক দ্রুততম সময়ে বিনষ্ট করতে হবে।

তিনি বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে একটি দক্ষ যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ রেকর্ড রুম গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ