Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১৭ ডিসেম্বর ২০২২

চৈত্রঘাট ব্রিজে ৫ টনের বেশি ভারী যানবাহন নিষিদ্ধ

ব্রিজের একপাশে রাস্তাসহ মাটি দেবে গেছে (লাল মার্কের ভেতরে)। ছবি- আইনিউজ

ব্রিজের একপাশে রাস্তাসহ মাটি দেবে গেছে (লাল মার্কের ভেতরে)। ছবি- আইনিউজ

মৌলভীবাজার-শমশেরনগর-চাতলা চেকপোষ্ট (জেড-২০২২) সড়কের ৯ম কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পাশের ধলাই নদীর পাড়ের মাটি দেবে যাওয়ায় সেতু এপ্রোচ দিয়ে মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলার সড়ক ও জনপথ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞপ্তিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

কমলগঞ্জে চৈত্রঘাট ব্রিজের ওপর দিয়ে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরেও প্রদান করা হয়েছে।

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়