Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৭, ২৬ ডিসেম্বর ২০২২
আপডেট: ২০:১১, ২৬ ডিসেম্বর ২০২২

জাতীয় পর্যায়ে মৌলভীবাজারের শিশুদের ১৯টি পদক অর্জন

জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মৌলভীবাজারের মেধাবীরা। ছবি- আইনিউজ

জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মৌলভীবাজারের মেধাবীরা। ছবি- আইনিউজ

দেশের সর্ববৃহৎ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের শিশুরা অভূতপূর্ব অর্জন করেছে।

রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজারের শিশুরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সর্বোচ্চ ১৯টি পদক অর্জন করে হুলুস্থুল ফেলে দিয়েছে মৌলভীবাজারের মেধাবী শিশুরা ।

শিশু একাডেমি সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলার শিশুরা চুড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় ৩টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

অর্পিতা সূত্রধর যন্ত্রসংগীতে, মৃন্ময়ী ভট্টাচার্য্য উপস্থিত বক্তৃতায় ও বিজয়া সিনহা বিন্তী মনিপুরী নৃত্যে স্বর্ণপদক পেয়েছে।

ঈশিতা বাহাদুর মৌ কত্থকনৃত্য ও মনিপুরী নৃত্য, অপ্সরী পাল বিধি কবিতা আবৃত্তি, কাহিনী দেব মনিপুরী নৃত্য, অর্থি সিনহা মনিপুরী নৃত্য, কাকলী বেগম উচ্চ লাফ, খাদিজা মেহজাবিন ক্বেরাত ও জয়শ্রী দেবনাথ জয়া ভরত নাট্যমে রৌপ্য পদক অর্জন করেছে।

মৃন্ময়ী ভট্টাচার্য্য মাটির কাজ, রুবাইয়াত ইউসুফ অর্ণি হামদ/নাত, সৃষ্টি গাইন উপস্থিত অভিনয়, নুরুজ্জামান হামদ/নাত, তন্ময় লস্কর তুর্য কত্থকনৃত্য, অভিক দেব বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, নুসরাত খানম নওশীন উপস্থিত বক্তৃতা ও শুভশ্রী রায় লোকনৃত্য প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে।

উল্লেখ্য- ২০১৯ সালে মৌলভীবাজারের শিশুরা জাতীয় পর্যায়ে ৭টি এবং ২০১০ সালে ১০টি পদক অর্জন করে।

মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ আই নিউজকে বলেন- এই শিশুরা অত্যন্ত মেধাবী। জাতীয় পর্যায়ে অভূতপূর্ব এই অর্জন তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিফলন। অভিভাবক ও শিক্ষকদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ।

জসীম উদ্দীন মাসুদ বলেন, এই অভাবনীয় ফলাফল জেলার অন্যান্য শিশুদের উৎসাহিত হবে। সকল শিশুদের মধ্যে সুপ্ত সম্ভাবনা থাকে। সুযোগ পেলে প্রতিভার বিকাশ ঘটাবে। মৌলভীবাজার জেলা শিশু একাডেমি সে চেষ্টাই করে যাচ্ছে।

যারা বিভাগীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে তাদের সকলের জন্যে রইলো অনেক অনেক শুভ কামনা।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়