Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ২৯ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০২২

বাধাহীনভাবে রিকশা চালানোর দাবিতে রাজনগরে মিছিল-সমাবেশ

মৌলভীবাজারের রাজনগরে বাধাহীনভাবে ব্যাটারীচালিত রিকশা ও ইজিবাইক চালাতে চান চালকেরা। হয়রানীমুক্ত পরিবেশে তারা এই যান্ত্রিক রিকশা চালাতে চান। 

চলাচলের এই সুযোগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলার রিকশা ও ইজিবাইক চালকেরা। ‘রাজনগর উপজেলা রিকশা, ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মিছিল বের করা হয়। স্থানীয় টেংরা বাজার থেকে মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়- চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রীম কোর্ট থেকে ইজিবাইকসহ ব্যাটারীচালিত সব যানবাহন মহাসড়ক ছাড়া সর্বত্র চলাচল করার রায় দিয়েছেন। কিন্তু বিভিন্ন সময় থানার পুলিশ সদস্যরা ব্যাটারীচালিত রিকশা ও ইজিবাইক অবৈধ দাবি করে থানায় নিয়ে আটকে রাখেন। এতে রিকশা চালকদের জীবিকানির্বাহে বাধার সৃষ্টি হয়- বলে দাবি বলে শ্রমিকদের।

রিকশা, ব্যাটারীচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সংগঠক রাজীব সূত্রধরের সঞ্চালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের রাজনগর উপজেলার উপদেষ্টা শ্রমিক নেতা মুজাহিদ আহমেদ, টেংরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিপ্লব মাদ্রাজী পাশী, টেংরা বাজার রিকশা, ব্যাটারীচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি মো. আজাদ মিয়া, সহ-সভাপতি বেনু কর, সাধারণ সম্পাদক মো. সিদ্দিক শেখসহ শ্রমিক নেতারা। 

এসময় বক্তারা বলেন, রিকশা চালিয়ে শ্রমিকরা পরিবারের মুখে খাবার তুলে দেন। তাদের এই ঘামঝরানো শ্রমে সন্তানাদির লেখাপড়ার খরচ চলে। অথচ সুপ্রীম কোর্টের রায় পক্ষে থাকার পরও পুলিশ প্রশাসন বিভিন্ন সময় অবৈধ দাবি এসব ব্যাটারীচালিত রিকশা থানায় নিয়ে আটকে রাখে। এই হয়রানি বন্ধ না করলে রিকশাশ্রমিকদের পরিবার চরম ভোগান্তিতে পড়বে। এছাড়া রুট পারমিট ও লাইসেন্স দিতে দাবি জানান চালকরা।

এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।

আইনিউজ/এইচকে/মো.ফরহাদহোসেন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়