Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ৩১ ডিসেম্বর ২০২২

শ্রীমঙ্গলে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

আটক মোটরসাইকেল চোর

আটক মোটরসাইকেল চোর

শ্রীমঙ্গলে মোটর সাইকেল চুরি করার সময় হাতেনাতে হাবিবুর রহমান (২২) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বিকাল আনুমানিক আড়াইটার সময় শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজারের মো. মুস্তাকিন মিয়ার মোটরসাইকেল ওয়ার্কসপ দোকানের সামনে রাস্তা থেকে তার ব্যবহৃত একটি EMMA ১০০সিসি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকার লোকজন মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমানকে (২২) আটক করেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ ভৈরবগঞ্জ বাজারে উপস্থিত হয়ে মোটরসাইকেলটি জব্দ করেন এবং আসামীকে পুলিশ হেফাজতে গ্রহন করেন।

মো. মুস্তাকিন মিয়ার  লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়। আসামীকে আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়