Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ৫ জানুয়ারি ২০২৩

কমলগঞ্জে সাজাপ্রাপ্ত চোর গ্রেফতার

আটক সাজাপ্রাপ্ত চোর রনজিত নুনিয়া (৩০)। ছবি- আই নিউজ

আটক সাজাপ্রাপ্ত চোর রনজিত নুনিয়া (৩০)। ছবি- আই নিউজ

কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে রনজিত নুনিয়া (৩০) নামে ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এসআই মহাদেব বাছাড়, এএসআই হিমু বড়ুয়া, এএসআই পরিমল শীল ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানাধীন মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে আসামি রনজিত নুনিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি কমলগঞ্জ থানার ২০১৩ সালের একটি চুরি মামলায় পেনাল কোডের ৩৭৯ ধারায় ২ বছর এবং ৪৪৭ ধারায় ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে কমলগঞ্জ থানা পুলিশ।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়