Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ১১ জানুয়ারি ২০২৩

শব্দদূষণ বিরোধী অভিযান

মৌলভীবাজারে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোয় ৭ হাজার টাকা জরিমানা

অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

মৌলভীবাজারে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫টি হাইড্রোলিক হর্ন জব্দের পাশাপাশি ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জেলার শ্রীমঙ্গল উপজেলার নাহার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, শব্দদূষণ রোধে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে ৩ যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা ও ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ১৫ এর উপধারা (২) অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পরিদর্শক মো. নূরুল আমিন প্রধান, ডাটা এন্ট্রি অপারেটর স্বপন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়