ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে

প্রকাশিত: ১১:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩

জুড়ীতে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন!

হিন্দু প্রেমিক আর মুসলিম দুলাভাই মিলে হ ত্যা করলেন শাহানাকে!

পুলিশে আটক মামলার দুই আসামী উজির মিয়া এবং লালন পাশী। ছবি- আই নিউজ

পুলিশে আটক মামলার দুই আসামী উজির মিয়া এবং লালন পাশী। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার জুড়ীতে ক্লু-লেস একটি মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানের চা শ্রমিক আরমান আলীর মেয়ে শাহানা আক্তার (২৬) কে পানিতে ডুবিয়ে হ ত্যা র অভিযোগে তিন মাস পর প্রেমিক লালন পাশী (২৩) ও ভিকটিমের দুলাভাই উজির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারের পর হ ত্যা র সাথে জড়িত থাকার বিষয়টি আসামীরা পুলিশের কাছে স্বীকার করেছে। অভিযুক্তদের শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেলে পাঠানো করা হয়েছে।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় শিলুয়া চা বাগানের চা শ্রমিক আরমান আলীর মেয়ে শাহানা আক্তার (২৬) গতবছরের  ২৭ অক্টোবর  বিকালে  বাড়ীতে কাউকে কিছু না বলে বের হয়ে আর বাড়ী ফিরেনি। মেয়ে নিখোঁজের ঘটনায় তার বাবাসহ পরিবার নানা জায়গায় তাকে খোঁজতে থাকে। 

পরে নিখোঁজের ৩ দিন পর ২৯ অক্টোবর বিকেলে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্তবর্তী তালগাং নামক নদীর পানির স্রোত দিয়ে একটি নারীর লা শ ভেসে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নির্দেশে থানার এসআই খাইরুল ইসলাম বাদল লা শ উদ্ধার করে। 

লা শ উদ্ধারের পর শাহানার পরিবারের লোকজন সনাক্তকরেণ এটি শাহানার লাশ। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম শাহানার মোবাইলের কল লিস্টের সূত্র ধরে প্রেমিক লালনপাশী ও শাহানার দুলাভাই উজির মিয়া হ ত্যা র সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হন। 

এরপর তাদেরকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তারা শাহানা কে ভারত-বাংলাদেশ আন্তঃ সীমান্তবর্তী তালগাং নামক নদীর পানিতে ডুবিয়ে মারার বিষয়টি স্বীকার করে। 

সূত্র আরো জানায়, নিহত শাহানার  ৬ বছর আগে জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের মোঃ সিরাজ মিয়ার সাথে তার বিয়ে হয়। স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিয়ের তিন মাসের মধ্যেই বাবার বাড়িতে ফিরে আসে শাহানা। বাবার বাড়ীতে অবস্থাকালে শাহানার সাথে একই বাগানের  হিন্দু ধর্মের যুবক লালন পাশীর সাথে গত দুই বছর ধরে শাহানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে বেশ কয়েকবার তাদের শারীরিক সম্পর্ক হয়। তাদের সম্পর্কের বিষয়টি এলাকাবাসী সহ তার দুলাভাই জানতে পেরে তাদের প্রতি ক্ষিপ্ত হন। 

এদিকে শাহানার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে মরিয়া হয়ে ওঠে তার দুলাভাই। এক পর্যায়ে শাহানার দুলাভাই উজির মিয়া তার সাথে শারীরিক সম্পর্ক গড়ার আপ্রাণ চেষ্টা করে। শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে প্রেমিকের সহায়তায়  তাকে হ ত্যা র পরিকল্পনা করে। 

হ ত্যা র পরিকল্পনা অনুযায়ী প্রেমিক লালন পাশী ও দুলাভাই উজির মিয়া ঘটনার দিন মোবাইল ফোনে ডেকে নিয়ে শহানাকে পানিতে ডুবিয়ে হ ত্যা করে। হ ত্যা র পর প্রেমিককে কাউকে কিছু না জানানোর জন্য বলে দুলাভাই। কাউকে কিছু জানালে হ ত্যা য় তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়‌।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম জানান, এ মামলার তদন্ত কালে ভিকটিম শাহানার মোবাইলের কল লিস্টের সূত্র ধরে তার প্রেমিক লালনপাশী ও ভিকটিমের দুলাভাই উজির মিয়াকে হত্যার সাথে জড়িত সন্দেহে আটক করি। আটকের পর জিজ্ঞাসাবাদে লালনপাশী জানায় হত্যার দুই তিন মাস আগে শাহানার সাথে তার দুলাভাই শারীরিক সম্পর্ক গড়তে চেষ্টা করে। শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে শাহানার প্রেমিকসহ শাহানাকে সমাজচ্যুত করার হুমকি দেয়। এক পর্যায়ে প্রেমিকের সহায়তায় শাহানাকে হ ত্যা র পরিকল্পনা হিসেবে দুইজন মিলে তাকে হত্যা করে। এ মামলায় তাদের দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এ মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ ত্যা র সাথে  জড়িত শাহানার দুলাভাই ও প্রেমিক লালন পাশীকে  গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত থানায় মামলা রুজু করে (মামলা নং-১, তারিখ-০২-০২-২০২৩) আসামীদের  আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ