কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম হলেন কমলগঞ্জের ইমাম উদ্দিন
মাওলানা মো. ইমাম উদ্দিন। ছবি- আই নিউজ
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন।
মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মো. আব্দুন নূরের তৃতীয় ছেলে ও পূর্ব জালালপুর বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব। একই সাথে তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ আদমপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক।
গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় থেকে তাকে বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করে ঘোষণা করা হয়।
এর আগে মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন ২০১৫ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে সাধারণ মানুষের কাছে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তিনি ২০২২ সালের ২৬ শে মার্চ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন হন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায়
অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় অংশ নেবেন মাওলানা মো. ইমাম উদ্দিন।
আই নিউজ/এইচএ
Eye News YouTube Video
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























