কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা`
লোকজ গানের আসরে গান পরিবেশন করছেন এক লোক গানের শিল্পী। ছবি- আই নিউজ
দেশাত্ববোধ ও বাঙালি সংস্কৃতির বিকাশে লোকগান ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা’।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিপুরি ললিতকলা একাডেমি ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, লেখক-গবেষক আহমেদ সিরাজ, মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউসুফ আলী, শহীদ গাজী, আব্দুর রহমান ভান্ডারীসহ আরও অনেকে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























