ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২৪ এপ্রিল ২০২৩
আপডেট: ০৭:২৫, ২৫ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারের হাওরে যান্ত্রিক উপায়ে ৭০ ভাগ ধান কাটা সম্পন্ন

ছবি: হাসনাত কামাল

ছবি: হাসনাত কামাল

মৌলভীবাজারের হাওরে ৭০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়ে গেছে। কাটা হচ্ছে সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে হারভেস্টার মেশিন দিয়ে। যে কারণে শ্রমিক সংকট দেখা যাচ্ছে না।

আগামী এক সপ্তাহের মধ্যে হাওরে ধান কাটা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।  তবে ব্রি-২৮ জাতের ধানে চিটা দেখা দেওয়ায় হতাশ কৃষকেরা।

সদর উপজেলার আথানগিরি বড় হাওর এলাকার কৃষক আব্দুর রহিম, আবুল কালাম, আব্দুল বারী বলেন, এবছর আমাদের দানা (ধান) নেই। সব চুছা (চিটা) হয়ে গেছে। কামলা (শ্রমিক) দিয়ে কাঁচি ধরলে সেটাও লস (ক্ষতি)।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা জেলায় ২৪ হাজার হেক্টর জমিতে ব্রি-২৮, ২৯ ও ৪৪ জাতের ধানে চিটা হয়ে গেছে। 

তবে কৃষি বিভাগ বলছে এবছর কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধানে চিটা দেখা গেলেও সে পরিমাণ খুবই কম, মাত্র ৯০ হেক্টর। মোট উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ জানিয়েছেন এ বছর জেলায় ৬০ হাজার ৫৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এরমধ্যে হাওরে চাষ হয়েছে ২৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে।

এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৯ হাজার মেট্রিকটন। আশা করা হচ্ছে সেটা অর্জন হবে। গত বছর উৎপাদন হয়েছিলো ২ লাখ ২৮ হাজার মেট্রিকটন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ