Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২৭ এপ্রিল ২০২৪

কমলগঞ্জে ট্রেনে কা-টা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃ-ত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় ট্রেনে কা-টা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃ-ত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের ১৯৩ আউটার এলাকায় এ দু-র্ঘ-ট-না ঘটে।

দুর্ঘটনার ব্যাপারে স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নি-চে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃ-ত্যু হয়। ট্রেনে কা-টা পড়ে ওই ব্যক্তির মা-থা-সহ দেহ কয়েক খ-ণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়। 

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক নুরুল হক ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লা-শ উ-দ্ধা-র করে।

শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নি-হ-তে-র পরিচয় এখনও পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়