ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৫১, ৪ মে ২০২৪
আপডেট: ১২:০৮, ৪ মে ২০২৪

প্রধান বিচারপতিকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নাগরিক সম্বর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। পৌরসভা কতৃপক্ষের উদ্যোগে এ উপলক্ষে শুক্রবার এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গত শুক্রবার (০৩ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে মৌলভীবাজার জেলা এবং সিলেট বিভাগের প্রকৃতি ও বিভিন্ন দর্শনীয় স্থানের মুগ্ধতার কথা প্রকাশ করেন। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সকলকে এগিয়ে আসার এবং কাজ করার জন্য আহ্বান জানান তিনি। 

প্রধান বিচারপতি মহান মুক্তিযুদ্ধে মৌলভীবাজারে তথ্য তুলে ধরেন। তিনি বিলুপ্তির পথে খড়িয়া ভাষা রক্ষায় সরকারকে অনুরোধ করেন। মৌলভীবাজারের চা-বাগানে দুইজন শ্রমিক এখনও খড়িয়া ভাষায় কথা বলছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সহধর্মিনী নাফিসা বানু. অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সহধর্মিনী আফসারি আমিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামাল হোসেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যাপক শিপার উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা বারের সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।

এ ছাড়াও স্বাগত বক্তব্য দেন, মৌলভীবাজার পৌররসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন। 

নাগরিকদের মধ্যে বক্তব্য দেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিএনএসবি আই হসপটিালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ও অ্যাডভোকে শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ ফজলুল আলী, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ। 

সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রেজিস্ট্রারবৃন্দ এবং স্পেশাল অফিসার উপস্থিত ছিলেন। দর্শকাসারিতে আইনজীবী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি-সহ জেলার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর শুরুতেই আই নিউজ নির্মিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের লাইফ স্কেচ এবং মৌলভীবাজার পৌরসভার উন্নয়ন নিয়ে দুইটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

শেষে অতিথীদের মৌলভিবাজারের বিভিন্ন স্বারক তুলে দেওয়া হয়।

শেষে মনিপুরি নৃত্য ভানু সিংহের পদাবলী, মৃদঙ্গ নৃত্য, রাধারমন দত্ত ও হাসান রাজার গান এবং ধামাইল নৃত্য পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করলে বিচার বিভাগ পূর্ণতা পায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়