শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ১০ প্রার্থী
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন প্রার্থী।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪টি পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আছকির মিয়া, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক প্রেমসাগর হাজরা ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সদস্য আফজল হক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও মৌলভীবাজার জেলা শ্রমিক মজলিসের সভাপতি এম এ রহিম নোমানী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস ও হাজেরা খাতুন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























