ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ৯ মে ২০২৪

কুলাউড়ায় জামানত খোয়ালেন আ. লীগ নেতা কামাল হাসানসহ ২ জন

কুলাউড়ায় জামানত হারানো মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান।

কুলাউড়ায় জামানত হারানো মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান।

প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় নির্ধারিত ভোট না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী কামাল হাসান ও টিয়াপাখি প্রতীকের ভাইস চেয়ারম্যানপ্রার্থী পূরণ উরাং জামানত হারাচ্ছেন।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার।

নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার জানান, কুলাউড়ায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন। এরমধ্যে ভোট পড়েছে ৯৩ হাজার ৮২টি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যানপ্রার্থী কামাল হাসান ও ভাইস চেয়ারম্যানপ্রার্থী পূরণ উরাং নির্ধারিত ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারাচ্ছেন।

তিনি আরও জানান, এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়