রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে সিসিমপুর শিক্ষামেলার উদ্বোধন করলেন জিল্লুর রহমান এমপি
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সিসিমপুর শিক্ষামেলা উদ্বোধন করলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
গত শুক্রবার (১০ মে) সকালে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় সহস্রাধিক শিশুকন্ঠে সমবেত জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে শিক্ষামেলার উদ্বোধন করেন মোহাম্মদ জিল্লুর রহমান।
উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সিসিমপুর শিক্ষা প্রকল্পের আওতায় এই শিক্ষামেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, এ শিক্ষামেলা প্রান্তিক পর্যায়ের শিশুদের জন্য নিঃসন্দেহে এক অনন্য আয়োজন, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।
এসময় সিসিমপুর শিক্ষামেলা আয়োজনের জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে মেলা আয়োজক সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও মেলায় আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে অভিনন্দন জানান।
উপজেলা শিক্ষা সমন্বয়কারী ফারজানা ইসলামের সঞ্চালনায় শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হক, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ টিপু খান প্রমূখ।
রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিমপুর প্রকল্পের ম্যানেজার- আউটরিচ মো. খলিলুর রহমান।
উদ্বোধন শেষে অতিথিরা শিশুদের পরিবেশনায় সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি দিয়ে সাজানো সাংস্কৃতিক আয়োজন, সিসিমপুর লাইভ শো ও শিক্ষনীয় যাদু প্রদর্শনী উপভোগ করেন।
রাজনগরে সিসিমপুর শিক্ষামেলায় শিশুরা দু’দিনব্যাপী উপভোগ করছে এ বর্ণিল আয়োজন। সিসিমপুর প্রকল্পের বিভিন্ন তথ্য ও চিত্র প্রদর্শন, শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, সিসিমপুর পাঠাগার ভিত্তিক কার্যক্রম, স্কুল পর্যায়ে সিসিমপুর শিক্ষা সহায়তা কর্মসূচির বিভিন্ন তথ্য ও ডিসপ্লে প্রদর্শন, শিশুদের খেলা-পড়া-লেখা-আঁকা, পর্দায় সিসিমপুর ভিডিও প্রদর্শনী, সরাসরি সিসিমপুর প্রদর্শনী, বায়োস্কোপে শিখন ও আনন্দযোগ, ম্যাজিক শো, ছবি, বর্ণ ও শব্দের খেলা, প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান, পুরস্কার বিতরণসহ নানা বিচিত্র আয়োজনে সাজানো হয়েছে এ মেলা।
সিসিমপুর প্রকল্পভুক্ত রাজনগর উপজেলার ৩০ টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিশুদের পাশাপাশি অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অন্যান্য দর্শনার্থীদের পদচারণায় মূখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। শনিবার (১১ মে) শেষ হবে রাজনগর উপজেলায় আয়োজিত এ শিক্ষামেলা।
উল্লেখ্য, মাসব্যাপী প্রতি শুক্র ও শনিবার জেলার মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া উপজেলা এবং হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় চলমান থাকবে সিসিমপুর শিক্ষামেলা-২০২৪।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























