Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ১৩ মে ২০২৪
আপডেট: ২১:২০, ১৩ মে ২০২৪

কমলগঞ্জের লুৎফুন নাহার বেগম বিভাগের শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক

শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার বেগম। ছবি- আই নিউজ

শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার বেগম। ছবি- আই নিউজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার বেগম। 

গত রোববার (১২ মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এর আগে শিক্ষক লুৎফুন নাহার বেগম গত ৫ মে মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। 

উদ্যোগী শিক্ষক লুৎফুন নাহার বেগম ১৯৮৮ সালে কমলগঞ্জ  বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৬ সাল থেকে তিনি গার্ল গাইডস এর সাথে জড়িত।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়