Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ১৪ মে ২০২৪
আপডেট: ১৫:০৩, ১৪ মে ২০২৪

মৌলভীবাজারে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশনর অ্যাপ সম্পর্কে অবহিতকরণ সভা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশনর অ্যাপ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে ড্রিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস হাসান হাফিজুর রহমান ভুঁইয়া।
 
সঞ্জয় কান্তি দেবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ফিনান্স এন্ড অ্যাকাউন্টস অফিসার আব্দুল মুমিত চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. আজিজ উদ্দিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ ফজলুল্লাহ।

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়য়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিনদিনব্যাপী বিশেষ কার্যক্রম উপলক্ষে আজ ছিলো শেষ দিন।  

শেষদিনে অবসরপ্রাপ্ত কর্মকর্ত-কর্মচারীদের ঘরে বসে অ্যাপ ব্যবহার ও সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। 

এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়