Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ৬ জুলাই ২০২৪
আপডেট: ১৬:৫৭, ৬ জুলাই ২০২৪

চা উৎপাদনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। ছবি: আই নিউজ

উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে গুনগতমান সম্পন্ন চা উৎপাদনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও দিনব্যাপী টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুলাই) সকাল ১০ টার দিকে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে চা উৎপাদনে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও দিনব্যাপী টি টেস্টিং সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।

উল্লেখ্য, টি টেস্টিং সেশনে দেশের প্রায় ৭০ টি চা-বাগান অংশগ্রহন করে এবং প্রশিক্ষণ কোর্সে ২৫ জনসহ সিনিয়র টি প্ল্যান্টার্স, চা-বাগানের জিএম, ডিজিএম, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, চা-বিজ্ঞানী, চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় ১৫০ জন অংশগ্রহন করেন।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়